BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নতুন নাম নিয়ে জাতিসংঘে ভাষণ দিলেন নাওয়েরোর প্রেসিডেন্ট!

প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র নাউরু এবার জাতিসংঘে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় দেশটির প্রেসিডেন্ট ডেভিড রানিবক অ্যাডিয়াং বিশ্ববাসীর সামনে দেশের নতুন নাম ‘নাওয়েরো’ তুলে ধরেন। একই সঙ্গে গর্বের সঙ্গে সবাইকে নতুন নামটি উচ্চারণ করার আহ্বান জানান তিনি।

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে নাওয়েরোর প্রেসিডেন্ট দেশের নাম পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিনের ‘নাউরু’ পরিচয়ের পরিবর্তে ‘নাওয়েরো’ নাম ব্যবহারের বিষয়টি সামনে আসে।

চলতি বছরের ফেব্রুয়ারিতেই নিজেদের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল দেশটি। পরে সব জল্পনার অবসান ঘটিয়ে গত আগস্টে আনুষ্ঠানিকভাবে ‘নাওয়েরো’ নাম ঘোষণা করা হয়। এবার জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নতুন নামের পরিচয় তুলে ধরলেন প্রেসিডেন্ট অ্যাডিয়াং।

ADS Payra UP Election

মাত্র আট বর্গমাইল আয়তনের এই দ্বীপরাষ্ট্রটির বর্তমান জনসংখ্যা প্রায় ১২ হাজার। দীর্ঘ সময় যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জার্মানির ঔপনিবেশিক শাসনের অধীনে থাকার পর ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে নাউরু।

দীর্ঘদিন ধরে বিশ্ববাসীর কাছে দেশটি ‘নাউরু’ নামেই পরিচিত ছিল। তবে নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণার পর এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির নতুন নাম ‘নাওয়েরো’ হিসেবে ব্যবহৃত হবে।

সূত্র: দি অ্যাসোসিয়েটেড প্রেস

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -