BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

​দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদল।

ADS Payra UP Election

​বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৪টায় পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
​সমাবেশে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদার। এছাড়াও ইউনিয়ন ও স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
​সমাবেশে যুবদল নেতারা বলেন, “বিগত ১৬ বছর ধরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারাদেশে যে সন্ত্রাস, নৈরাজ্য এবং লুটপাট চালিয়েছে, তার বিচার এই বাংলার মাটিতেই হবে। তারা এখনও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাঁতারা চালাচ্ছে। তবে যুবদল রাজপথে সতর্ক রয়েছে—তাদের যেকোনো চক্রান্ত ও সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করা হবে।”
​বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, সাধারণ মানুষের ওপর হামলা, জুলুম কিংবা দেশে পুনরায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে যুবদলের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে তা দাঁতভাঙা জবাব দেবে।

 

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »