BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দিল্লিতে ধর্না দিতে গিয়ে আটক মমতা ব্যানার্জী!

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে সড়কে বসে ধর্না দেওয়ার সময় তাকে আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দেওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন মমতা। শনিবার দিল্লির যন্তর মন্তরে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে তিনি সেখানে যোগ দিয়েছিলেন কি না, সে বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। দলটির দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এর ফলে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনে সুবিধা পেতে পারে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

ADS Payra UP Election

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। রাজধানীর বিভিন্ন সড়কে ব্যারিকেড স্থাপন, মেট্রো স্টেশনে বিধিনিষেধ আরোপ এবং নির্দিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ ঘিরে শনিবার দিল্লিতে বহু আন্দোলনকারী ও নেতাকে আটক করা হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও আটক করা হয়। আন্দোলনকারীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, রয়টার্স।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -