BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাহুলকে সরাসরি আসামে আসার চ্যালেঞ্জ, বাংলাদেশ পাঠানোর হুঁশিয়ারি হিমন্তের!

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, রাহুল আসামে এলে তাঁকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশিদের প্রতি রাহুলের সহানুভূতি থাকলে তাঁকে বাংলাদেশে গিয়ে নির্বাচন করার পরামর্শও দিয়েছেন হিমন্ত।

রোববার (১ নভেম্বর) ভারতের হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় রাহুল গান্ধীকে উদ্দেশ করে এসব মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, বাংলাদেশিদের আসামে কোনো জায়গা নেই। রাহুল গান্ধীর যদি বাংলাদেশিদের প্রতি এতই দরদ থাকে, তাহলে তাঁর বাংলাদেশে গিয়ে নির্বাচন করা উচিত। এ সময় রাহুলকে আসামে আসার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, সেখানে এলে তাঁকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।

রাহুল গান্ধীকে কটাক্ষ করে হিমন্ত আরও বলেন, তিনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মিলে রাহুলের জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন।

এ সময় কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কংগ্রেস আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। ভারতে জনগণের ভোটেই সরকার পরিবর্তন হয় উল্লেখ করে তিনি বলেন, ভোটাররা ইলেকট্রনিক ভোটযন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন করেন। অথচ কংগ্রেস শুধু ইভিএম নয়, ব্যালট পেপারেও পরাজিত হচ্ছে।

এর আগে রোববার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের এক সমাবেশে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। একই সঙ্গে তাঁকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি। রাহুলের ওই বক্তব্যের পরই বিজেপি নেতাদের পক্ষ থেকে পাল্টা আক্রমণ শুরু হয়।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »