বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ ছাড়া বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
