BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় বিএনপি’র কর্মী পলাশ কুন্ডু নেতাদের কাছ থেকে গয়েশ্বর চন্দ্র রায় তকমা পাওয়া এখন অপপ্রচারের শিকার

উজিরপুর (বরিশাল)প্রতিনিধি :

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনে, রাজপথের দুর্দিনে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ গ্রহণ এবং উজিরপুর উপজেলার বিএনপির রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে একজন হিন্দু হয়েও প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপেক্ষা করে উজিরপুরে বিএনপির রাজনীতি চালিয়ে যাওয়ার কারণে বিএনপি’র কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলে ডাকতেন উজিরপুরের বিএনপি কর্মী পলাশ কুন্ডকে।

পলাশ কুণ্ড তার রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত তার কর্মকাণ্ড এবং তাকে নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার এর প্রতিবাদে (৩রা নভেম্বর) মঙ্গলবার তার নিজ এলাকায় সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন,

আমার দীর্ঘ রাজনৈতিক জীবন ও সাম্প্রতিক কিছু অপপ্রচারের বিষয়ে প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমার এই আজকের সংবাদ সম্মেলন।

২০০৩ সাল থেকে আমার রাজনৈতিক জীবনের সূচনা হয়। আমি ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ছাত্ররাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। এরপর ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় আমি অত্যন্ত জোরালোভাবে অংশগ্রহণ করি এবং ২০২৬ সালে ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বরিশালে ২ আসনে মনোনীত প্রার্থী জয়লাভ করার জন্য লিফটেড বিলি ভিন্ন ভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক সহ নির্বাচনী প্রচারণা চালাই। এছাড়া আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনে, রাজপথের দুর্দিনে আমি বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছি। এজন্য আমাকে বিএনপি’র কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলে ডাকতেন আমাদের উজিরপুরের নেতাকর্মীরা। একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়েও আমি কখনো শহীদ জিয়ার আদর্শ এবং বিএনপি’র রাজনীতি ছেড়ে যাইনি। ফ্যাসিবাদের রক্তচক্ষু ও দমন-পীড়নের মুখে জাতীয়তাবাদী আদর্শ থেকে একটুও সরে যাইনি এবং হামলা-মামলার ভয়কে উপেক্ষা করে আজ অবদি এই দলের সাথে ছিলাম ও আছি।

আমরা জানি, এ দেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ সবসময় বিশ্বাস ও আস্থার জায়গা থেকে ধানের শীষ এবং শহীদ জিয়ার আদর্শের বিএনপিকে ভোট দিয়ে আসছেন। দীর্ঘ স্বৈরাচার ও ফ্যাসিবাদের আমলেও এ দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের অধিকার ও নিরাপত্তার জন্য বিএনপির দিকেই তাকিয়ে থেকেছে। আমিও আমার সম্প্রদায় ও দলের মধ্যে সেই আস্থার সেতু হয়ে আজীবন কাজ করে যাচ্ছি।
মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি রাজনীতি শুরু করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন পথ চলেছি এবং বর্তমানে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দেখানো পথেই আমি হেঁটে চলেছি। আমি সবসময় একটি কথাই বিশ্বাস করি— ‘রাজনীতি মানে কোনো ক্ষমতা বা পদ-পদবি নয়, রাজনীতি মানে মানুষের সেবা করা।’আমি আমার সাধ্যমতো ও নিজস্ব অর্থায়নে বিএনপি দলের নেতাকর্মীদের পাশে ছিলাম এবং এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কাজ করে আসছি। আমি যদি ফ্যাসিস্ট বা তাদের দোসর হতাম, তাহলে জনগণ আমাকে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় বলে ডাকতো না।

কিন্তু কিছুদিন যাব আমার বিরুদ্ধে যে ‘ফ্যাসিস্ট তকমা এবং বিভিন্নভাবে অপপ্রচারণানচালানো হচ্ছে তাতে আমি খুবই হতাশ।

 

অথচ অত্যন্ত দুঃখের বিষয় হলো, সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৫ নং শোলক ইউনিয়নের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে ঘটিত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার ভিডিও আংশিক ধারণ করে খণ্ডিত আকারে প্রচার করা হয়েছে; যা দেখে আমি ও আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং সমর্থকরা অত্যন্ত মর্মাহত ও হতাশাগ্রস্ত হয়েছে। আমার সম্পূর্ণ বক্তব্য না শুনিয়ে পরিকল্পিতভাবে একটি বিশেষ মহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

 

আমি অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলতে চাই—আমার বিরুদ্ধে যে ‘ফ্যাসিস্ট’ বা অন্য কোনো তকমা লাগানোর অপচেষ্টা করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার বিরুদ্ধে ফ্যাসিস্টসুলভ রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের বিন্দুমাত্র প্রমাণ কেউ দিতে পারলে, মাথা পেতে তাদের দেওয়া যেকোনো শাস্তি আমি সাদরে গ্রহণ করব।
আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির এবং হিন্দু বৌদ্ধ খিস্ট্রান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় ও জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দের প্রতি আমার আকুল আবেদন—একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার বিরুদ্ধে আনীত সকল মিথ্যা অভিযোগ যাচাই বাচাই করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক।
দীর্ঘ ১৮ বছরের বেশি সময় ধরে মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের ভয় সহ্য করেও আমি যেমন দলের সাথে বেঈমানি করিনি, তেমনি ভবিষ্যতে জনগণের সেবা ও দলের আদর্শ রক্ষায় অবিচল থাকব। তাই ৫নং শোলক ইউনিয়নের আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সততা ও দলের প্রতি আনুগত্য বিবেচনা করে দলীয় মনোনয়ন ও মূল্যায়নের জন্য আমি নীতি নির্ধারকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমি শোলক ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -