বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়া শহরের জয়পুরপাড়া বাইতুল হামদ জামে মসজিদ মাহফিলে সেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ভিশন অফ লাইট (ভিওএল) ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক মোঃ মোকাম্মেল হক-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গত ৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত মাহফিলে মাহফিল কমিটির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় মঞ্চে মাহফিলের আলেম-ওলামা, অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
ভিশন অফ লাইট (ভিওএল) ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা। “আলোর পথে মানবতার সাথে” এই স্লোগানকে সামনে রেখে সংস্থাটি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় ছাত্রদের ভর্তিতে সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজ করে আসছে।
সম্মাননা গ্রহণকালে চেয়ারম্যান প্রভাষক মোঃ মোকাম্মেল হক মাহফিল কমিটি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
