BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নেত্রকোণায় ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়’ শীর্ষক জেলা নারী সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোণা হেযবুত তওহীদের নারী বিভাগের উদ্যোগে  অনুষ্ঠিত নারী সম্মেলন ‎আজ রবিবার ( ৮ নভেম্বর) সকাল ১০ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগে নারী বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার ডলি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা নারী বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার।

‎এ সময় আরও বক্তব্য রাখেন শ্যামগঞ্জ নারী বিষয়ক সম্পাদ নাহার রুজি নেত্রকোনা জেলার সহকারী নারী বিষয়ক সম্পাদক রুমা আক্তার, সদর উপজেলা নারী বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার নেত্রকোনা জেলা তথ্য বিষয়ক সম্পাদক জীবানা আক্তার, শাখুয়া নারী বিষয়ক সম্পাদক শিউলি আক্তার,দূর্গাপুর উপজেলা নারী বিষয়ক সম্পাদক ফিরুজা আক্তার শিউলীসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।‎‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা ছাত্র ফোরামের অনলাইন প্রচার সম্পাদক নাদিয়াতুল জান্নাত। সম্মেলনে বক্তারা নারীদের প্রচলিত জড়তা, অন্ধত্ব ও সংকীর্ণতা কাটিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁরা বলেন, নারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা। এ লক্ষ্য অর্জনে নারীদের সচেতনতা বৃদ্ধি, সাহসী পদক্ষেপ এবং দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।‎‎সম্মেলনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দৃপ্ত প্রত্যয় ও উদ্দীপ্ত উপস্থিতি নারী বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এ সময় ৩ শতাদিক অংশগ্রহণকারী নারীরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের সামর্থ্য, শ্রম ও মেধা দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন এবং ৪৪ জন নতুন নারী সদস্য ফ্রম পূরণ করে ঐক্যবদ্ধ হন। তাঁদের এই সম্মিলিত প্রত্যয় সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »