BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী আটক!

চট্টগ্রামের বোয়ালখালীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) পৃথক মামলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বোয়ালখালী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোয়ালখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. মঈন উদ্দিন (৪৩), ছাত্রলীগের কর্মী মারুফ ইসলাম (২০) এবং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী মো. এয়াকুব (৪১)।

পুলিশ সূত্রে জানা যায়, মঈন উদ্দিন পশ্চিম গোমদণ্ডী এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর বোয়ালখালী থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৭, ৩২৬, ৩২৩ ও ৪৩৫ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, মারুফ ইসলাম চরখিজিরপুর এলাকার এবং মো. এয়াকুব শ্রীপুর এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে ২০২৬ সালের ২১ অক্টোবর বোয়ালখালী থানায় দায়ের করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১), ৬(২), ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাক্ষরিত ১১ নভেম্বরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -