BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে আ’লীগের বিক্ষোভ মিছিল

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালী:

 

সারাদেশে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর দুমকীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বেড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সুলতান আহম্মেদ মৃধা, দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, দুমকী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. ফরিদা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -