BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

মেহেদী হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

 

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪, ৩য় পর্যায়ে দুমকিতে
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশন জারিকৃত পরিপত্র অনুযায়ী ২মে (বৃহস্পতিবার) দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র অনলাইনে দাখিলের শেষ দিন ছিল।
পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সুত্রে জানাগেছে, দুমকি উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে হারুন- অর- রশীদ হাওলাদার, মোঃ শাহজাহান সিকদার, মোহাম্মদ রুহুল আমিন, কাওসার আমিন হাওলাদার ও মোঃ মেহেদী হাসান মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভাইস-চেয়ারম্যান পদে মোঃ মাইনুল ইসলাম রুবেল, মোহাম্মদ আবদুর রশিদ, মোঃ রেজাউল হক রাজন ও মোঃ মিজানুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নাজমুন নাহার শিরীন, মোসা: শিরিন আক্তার ও রেজোয়ানা হিমেল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -