BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ববিতে ৭৭ আসুন ফাঁকা রেখে ক্লাস শুরু ২১ অক্টোবর

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

 

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসন ফাঁকা আছে ৭৭টি।
বরিশালল বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে ২১ অক্টোবর।বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটি এ বিষয়টি নিশ্চিত করেছেন। কৃষি গুচ্ছের ভর্তির পর আরেকটি মেরিট প্রকাশিত হতে পারে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসনসংখ্যা ১ হাজার ৫৭০। চূড়ান্ত ভর্তি শেষে ক ইউনিট তথা বিজ্ঞান বিভাগে ৩৭ টি,  খ ইউনিট তথা মানবিক শাখায় ২০ টি এবং গ ইউনিটে ২০ টি আসন ফাঁকা আছে।

উল্লেখ্য, এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলো মোট ১৬ হাজার ৪০৯ জন।

 

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »