BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মতিয়া চৌধুরী মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

এভারকেয়ার হাসপাতালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ জানান, মতিয়া চৌধুরীকে সকালে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ নিয়ে হাসপাতালে আনা হয়। চিকিৎসা চললেও তাকে বাঁচানো যায়নি।

১৯৪২ সালে পিরোজপুরে জন্ম নেওয়া মতিয়া চৌধুরী একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। তিনি শেরপুর-২ আসনের সংসদ সদস্য এবং কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »