BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ইলিশ রক্ষা অভিযানে দুই জেলেকে এক বছরের কারাদণ্ড

মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ

 

 

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে মা-ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও ২৪ হাজার মিটার কারেন্ট জাল, ১টি কাঠের ও ৬ টি ইঞ্জিল চালিত নৌকা জব্দ করা হয়। জব্দ কৃত জালের আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষাধিক টাকা।

মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় পায়রা নদীতে মা ইলিশ শিকারের সময় দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহীন মাহমুদ পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারে আটককৃত জেলে আংগারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত মতলেব তালুকদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৫৫) এবং একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ শহিদ হাওলাদার(৪৫) কে আটক করে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

পুলিশ ও মৎস্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার আংগারিয়া ইউনিয়নে পায়রা নদীতে ইলিশ শিকারের সময় ওই ২জেলেকে আটক করে দুমকি থানায় সোপর্দ করা হয়।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »