BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি যুবক নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় এই হামলা হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।

নিহত নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা গ্রামে। তিনি মোহাম্মদ আবদুল কুদ্দুস ও আনোয়ারা বেগমের সন্তান। কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে বিরতি নেওয়ার সময় বিকাল সাড়ে ৩টার দিকে ওই বিমান হামলায় তিনি প্রাণ হারান।

এক শোকবার্তায় লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান ‘রেমিটেন্স যোদ্ধা’ নিজামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -