BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ৮টায় ট্যাক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা এই অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন।

তিনি জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ থেকে শ্রমিকরা একপর্যায়ে মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। এর ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয় এবং সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সহকারী পুলিশ সুপার আরও জানান, পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এর আগে, গত শনিবার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর নগরীর মালিকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি কারখানার শ্রমিকরাও মহাসড়ক অবরোধ করেছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »