BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভৈরবে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছুরিকাঘাতে হারুনুর অর রশিদ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী খুন হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের শুম্ভুপুর রেলক্রসিং এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত হারুনুর অর রশিদ শুম্ভুপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শুম্ভুপুর রেলক্রসিংয়ের কাছে একটি চায়ের দোকানে বসে ছিলেন হারুনুর অর রশিদ। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে একই এলাকার কফিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »