BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিচারকাজ থেকে বিরত থাকা তিন বিচারপতির পদত্যাগ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দীর্ঘদিন বিচারকাজ থেকে বিরত থাকা হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এ কে এম জহিরুল হক।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, “সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এ কে এম জহিরুল হক সংবিধানের ৯৬ (৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।”

উল্লেখ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই তিন বিচারপতিকে প্রায় পাঁচ বছর আগে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর অবশেষে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »