BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ সদস্য নিহত

বান্দরবানে রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর তিন সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফ-এর গোপন আস্তানার সন্ধান পায়। সেনাবাহিনী সেখানে অভিযানে গেলে ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছেন। সেখান থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে কী পরিমাণে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘‘রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার কুত্তা ঝিরি নামক স্থানে কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে বলে শুনেছি।’’

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »