BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে চট্টগ্রামে যাওয়ার পথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন বলে নিশ্চিত করেছে ডিএমপি।

সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবিতে একাধিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে ৩০ অক্টোবর, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে তার বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। মামলায় তাকে ছাড়াও ১৯ জনকে আসামি করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী দুইজনকে গ্রেপ্তার করে।

চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়াও তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »