BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত

এবার ঈদুল আজহায় ১০ দিন সরকারি ছুটি থাকবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

তিনি ফেসবুকের পোস্টে জানিয়েছেন, কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে। তবে আগামী ১৭ ও ২৪শে মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে।

এছাড়া আজ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

এবার ঈদুল ফিতরের সময় টানা নয়দিন ছুটি পেয়েছিলেন সরকারি কর্মকর্তারা। গত ২৮শে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -