কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ১১টায় দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যামিক বিদ্যালয় অডিটেরিয়ামে,
দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় ও দুমকি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলার আটটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন
দুমকি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলার সহকারী উপ-পরিচালক মোঃ খালেদ হোসাইন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিচারক মন্ডলীর সদস্য দুমকি সরকারী জনতা কলেজ এর অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ শফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যাবস্থাপক আল আমিন, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, নাসিমা কেরামত আলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, সৃজনী বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক ও দুমকি উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার সহ সুধীজন প্রমূখ।
পরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সৃজনী বিদ্যানিকেত ও নাসিমা কেরামত আলী বালিকা বিদ্যালয় কে যুগ্ম চ্যাম্পিয়ান ও শ্রেষ্ঠ বক্তা সৃজনী বিদ্যানিকেতন এর শিক্ষার্থী মোসাঃ সাহানার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় বক্তাগণ বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে দেশপ্রেমী, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন নাগরিক গড়ে তুলতে হবে। গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা সততা চর্চায় উদ্বুদ্ধ হবে। এছাড়াও শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বই পড়ায় আরো মনোযোগী হতে হবে।