BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৮ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজার ১০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে ৩৮ জন নিহত এবং ২০৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা পরিস্থিতির অবনতির কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল তাদের আক্রমণ অব্যাহত রেখেছে।

ইসরায়েলের লাগাতার হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপত্তার আশায় পালাতে বাধ্য হয়েছেন।

এছাড়া গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যা ইতোমধ্যেই এই ভূখণ্ডকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। খাদ্য, পানি এবং ওষুধের সংকটে এখানকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের এক নজিরবিহীন আক্রমণের পর ইসরায়েল গাজায় এ আক্রমণ শুরু করে। ইসরায়েলি এই আক্রমণ আন্তর্জাতিক মহলে নিন্দিত হয়েছে এবং তারা আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »