BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

চাঁদ দেখা গেছে, রবিবার থেকে শুরু রমজান

বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় রবিবার থেকে রোজা শুরু হচ্ছে। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

শনিবার রাতে মুসলমানরা তারাবির নামাজ আদায় করবেন। এরপর রাতের শেষভাগে সেহরি খাবেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।

সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশে শনিবার থেকেই রোজা শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পরে রোজা ও ঈদ হয়ে থাকে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিন থেকে চাঁদপুরসহ কয়েকটি এলাকার মানুষ রোজা পালন শুরু করেছে।

ADS Payra UP Election

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২ মার্চ রমজান মাস গণনা শুরু হবে এবং ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে শবে কদর পালিত হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -