BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনার শীর্ষে দুমকি উপজেলার সন্তান ছাত্রনেতা মোঃ মোস্তাফিজুর রহমান রুমি কে ঘিরে নতুন প্রত্যাশা।

দুমকি (পটুয়াখালী)

 

২১৭ দিন কারাবরণ ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কঠিন পথ পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলার কৃতি সন্তান মোঃ মোস্তাফিজুর রহমান রুমি।
​দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে ৬ বার গ্রেফতার ১৫ টির বেশি মামলার আসামি করা হয়েছে। ২০১১ তাকে প্রথম গ্রেফতারের পর ২০১৪,২০১৮ সালে পরবর্তী সময় আরো কয়েক বার আটক করা হয়। ২০২১ সালের আগস্টে ডিবি পুলিশ তাকে আটক করে তুলে নিয়ে যায়,১ দিন গুম,২ দিন থানা হাজতে রিমান্ডের নামে অমানুষিক নির্যাতন করে কয়েকটি মামলা দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে অংশ নেওয়ার সময় তিনি একাধিকবার আহত হয়েছেন। ২০১৪,২০১৫ সালের আন্দোলন, ২০১৮ সালের নির্বাচন- পূর্ব সময়,২০২১ সালের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি এবং ২০২২/২৩ সালের সমাবেশ ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।
এবং রাজপথে বিভিন্ন সময় সংঘর্ষ ও হামলার শিকার হয়েছেন। এছাড়াও সাম্প্রতিক জুলাই-আগস্ট আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আশপাশে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ করেন।
তিনি আন্দোলন-সংগ্রামে অবিচল ছিলেন।একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে তার এই নেতৃত্ব অর্জনে দুমকি উপজেলার সাধারণ মানুষ ও ছাত্রসমাজ অত্যন্ত গর্বিত। . দুমকি উপজেলা বিএনপি পরিবার এবং স্থানীয়দের প্রত্যাশা,মোঃ মোস্তাফিজুর রহমান রুমির এই আত্মত্যাগ ও নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »