BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন পটুয়াখালীর ছেলে নুহু রাসেল

নিজস্ব প্রতিবেদক :

 

পটুয়াখালী জেলাধীন সদর থানার লোহালিয়া ইউনিয়নের কুড়ি পাইকা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মোঃ নুহু রাসেল কে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন করেছেন কেন্দ্রীয় ছাত্রদল।

গত ২রা মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

বিগত স্বৈরাচারের সরকারের আমলে জেল, জুলুম,নির্যাতন ও রাজপথের সংগ্রামী সৈনিকের ভূমিকায় কাজ করার উপহার হিসেবে কেন্দ্রীয় কমিটি মো:নুহু রাসেলকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পথটি প্রদান করেন।

পায়রা নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাসেল বলেন,

আমি স্কুল জীবন থেকে ছাত্রদল করি। ছোটবেলায় লেখাপড়ার পাশাপাশি আমি শহীদ জিয়ার জীবনী বই পড়তাম আর সেই থেকেই শহীদ জিয়ার আদর্শকে ধারণ করার জন্যই আমি ছাত্র রাজনীতি শুরু করি।

বিগত স্বৈরাচারী হাসিনা সরকারে সময় আমি ছাত্রদল করার কারণে কয়েকবার জেল জুলুমের শিকার হয়েছি।
স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রনমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদল আমাকে এই গুরুত্বপূর্ণ পথটি দেওয়ার কারণে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব  তারেক রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই।

 

তারা আমার উপর যে গুরুতর দায়িত্ব প্রদান করেছেন আমি আমার জীবন দিয়ে হলেও এই দায়িত্ব সম্মানের শহীদ পালন করব এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে থেকে বিশ্বের দরবারে একটি গ্রহণযোগ্য সংগঠন হিসেবে তুলে ধরবো।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »