BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

ঢাকার শাহজাদপুর এলাকায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, “৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে বেলা সাড়ে ১২টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। এক ঘণ্টার মধ্যে, বেলা ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”

তিনি আরও বলেন, “পরে ভবনটি তল্লাশি করে ষষ্ঠ তলা থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে একজনকে ওয়াশরুম থেকে এবং তিনজনকে সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল।”

নিহত চারজনই পুরুষ হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুলশান থানার এসআই পলাশ হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »