BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় খালে বিষ দিয়ে মাছ ধরার সময় যুবক আটক

মোঃ রাকিবুজ্জামান রাকিব দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনায় বন বিভাগের আওতাধীন খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগে মো. আল আমিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বন বিভাগ।

গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর হায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন বন বাগানের একটি খালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আল আমিন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রহিম শিকদারের ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, চর হায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন বন বাগানের একটি খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে আল আমিনকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চর হায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। অভিযানে বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।

চর হায়দার ফরেস্ট ক্যাম্পটি দশমিনা রেঞ্জের অধীন এবং পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের আওতাভুক্ত।

বন বিভাগ সূত্রে আরও জানা গেছে, আটক আল আমিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »