BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুমকি উপজেলা বিএনপির উদ্যোগে সরকারি জনতা কলেজ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জনকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এ ছাড়া মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনাও করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সম্ভু ও শহিদুল ইসলাম সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম অভি এবং সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন।

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

দোয়া শেষে দেশ, জাতি ও দলের নেতাকর্মীদের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »