BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ট্রলি–অটোর মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংকসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম বাউফল উপজেলার বাবনীকাঠী এলাকার দেওয়ান বাড়ির বাসিন্দা। স্থানীয়রা জানান, সংঘর্ষের পর অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শী আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের আবদুর রশিদ মৃধার ছেলে বলেন, ‘মবিল নিতে দুমকী আসছিলাম। দেখি অটো গাড়িটা পানিতে উল্টে আছে। লোকজন ধরে ধরে যাত্রীদের তুলছে। ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় ভেতরে আর কেউ আছে কি না। ড্রাইভার বলে, “আর কেউ নাই।” পরে পানি পরিষ্কার হলে এক নারী একজনের প্যান্ট দেখে চিৎকার দেন। এলাকায় না হওয়ায় ড্রাইভারকে চিনতে পারিনি।’
দুর্ঘটনায় গুরুতর আহত সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ‘বালুবোঝাই একটি টমটমের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। নিহত সিয়ামের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -