BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে নতুন ইউএনও’র যোগদান

কালান হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোছাঃ ফরিদা সুলতানা।
সোমবার (০১ ডিসেম্বর ) সন্ধ্যায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক নবাগত ইউএনও’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন ইউএনও মোছাঃ ফরিদা সুলতানা এর বাড়ি রংপুর গাইবান্ধা জেলায়। তিনি এর আগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে অত্যান্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন দুমকি থেকে ৫১০ কিঃমিঃ দুরে আমার বাড়ি। এখানে আপনারাই আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন। তিনি দুমকি উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »