BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে নলুয়া – বাহেরচর সেতুর নামফলক উধাও

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি: 

 

 

  পটুয়াখালীর দুমকিতে সম্প্রতি উদ্বোধন হওয়া নলুয়া-বাহেরচর সেতুর নামফলক রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। গত রবিবার     সড়ক ও জনপথ বিভাগের পরিচয়ে ৭-৮ জন অপরিচিত ব্যক্তি  এসে ফলকটি খুলে নিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। তবে কোন কারনে ফলকটি সরানো হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি-ফলে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও গুঞ্জন।

বুধবার (১ এপ্রিল) বিকাল ৩টার দিকে দুমকি উপজেলার জলিশা গ্রামের জেলেপাড়া সংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় স্থাপিত সেতুর উদ্বোধনী নামফলকের  কোনো চিহ্ন পাওয়া যায়নি। সেখানে   কিছু ইট-বালুর উচ্ছিষ্টাংশ  ও  ভাঙা টাইলসের টুকরা ছড়িয়ে থাকতে দেখা গেছে।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে একটি ট্রাকে এসে কয়েকজন ব্যক্তি নিজেদের সড়ক ও জনপথ বিভাগের লোক পরিচয় দিয়ে  ফলকটি খুলে নিয়ে  দ্রুত চলে যান। কোনো পূর্বঘোষণা না থাকায় বিষয়টি নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল হোসেন বলেন, ‘সেতুর নামফলক সরিয়ে নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’ সংশ্লিষ্ট দপ্তরের এমন অবস্থান আরও ধোঁয়াশা তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ মার্চ বিকেলে দুমকি-বাউফল সড়কের  রাজাখালী এলাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।  বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল হোসেন খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -