BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে মাদ্রাসা শিক্ষককে চাকরিতে পুর্নঃবহালের দাবি

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

 

পটুয়াখালীর দুমকি মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক ও উপাধ্যক্ষ (অবৈতনিক) মোহাম্মদ মজিবর রহমান (ইনডেক্স-৩৬৫৬২৫) কে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং চাকরিতে পুনঃ বহালের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার ১১ টায় মাদ্রাসার মুল ফটকের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জমিদাতা সদস্য এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান বলেন, ১৯৮০ সালে আমার পৈত্রিক জমিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠান প্রধান হিসেবে সুনামের সাথে দ্বায়িত্ব পালন  করেছি অথচ বিগত ফ্যাসিস্ট আমলে মাদ্রাসার দূর্নীতিবাজ ও আওয়ামীলীগের দোষর   অধ্যক্ষ শাহজালাল কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহেদি হাসান মিজানের স্ত্রীকে সভাপতি বানিয়ে এ দুজনের যোগ সাজসে  আমার ছেলে আরবী বিভাগের প্রভাষক মাওলানা মোহাম্মদ মজিবুর রহমানকে  মিথ্যা অভিযোগের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়। বর্তমানে তার ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছে। আমি দীর্ঘদিন যাবত বিএনপির পদপদবী নিয়ে সক্রিয় রাজনীতি করে আসছি আমার ছেলেও বিএনপির থানা কমিটির ধর্মবিষয়ক সম্পাদক সেই কারনেই এ প্রতিষ্ঠান থেকে তাড়াতে আমার ছেলে মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরিচ্যুত করার জন্য নগ্নভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তাই তাকে  চাকরিতে পুনঃ বহালের জন্য  সরকারের কাছে  দাবী জানাই। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস মিয়া,দাতা পরিবারের  সদস্য আবদুল হাই মৃধা, স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন ও অভিভাবক আঃ করিম গাজী প্রমূখ।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -