BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে সাবেক লেবুখালীর ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন

দুমকী, পটুয়াখালী, সংবাদদাতা:

 

পটুয়াখালীর দুমকিতে সাবেক লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃত শাহ আলম আকনের গোয়ালঘর ও কবুতরের বাসায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে উপজেলার লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম আকনের গোয়ালঘর ও সংলগ্ন কবুতরের বাসায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে।

ADS Payra UP Election

অগ্নিকাণ্ডে গোয়ালঘর ও কবুতরের বাসাসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

 

শাহ আলম আকনের মেজো ছেলে, সাবেক লেবুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন বলেন, “আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও কোনোদিন ক্ষতি করিনি। কিন্তু আজ আমার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার।”

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »