দুমকী প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার দুমকী উপজেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ৪নং আংগারিয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
এরই ধারাবাহিকতায় নবগঠিত কমিটির সভাপতি জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময় আংগারিয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ তাদেরকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন আংগারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন (ওয়াসিম) এবং যুবদল নেতা তুষার মাহমুদ রিপনসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের হাত ধরে দুমকী উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।
