BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীতে সাবেক ভাইস চেয়ারম্যান এর দাফন সম্পন্ন

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মনির (মনির খান) এর জানাজা নামাজ শেষে নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাবন্দি থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। টানা প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মারা যান।
মনির খান পটুয়াখালী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৫ সালে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল এবং দীর্ঘ সময় কারাভোগের পর সম্প্রতি তিনি জামিন লাভ করেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীনই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, তার মরদেহ পটুয়াখালী নিজ বাড়ীতে ৬ আগস্ট ২০২৬ সকাল ১০ ঘটিকায় উপজেলার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »