BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীর দুমকিতে দৈনিক যুগান্তর পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ওবায়দুর রহমান(পটুয়াখালী):

 

 

দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে দুমকিতে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)  বেলা সাড়ে ১১টায় দুমকি উপজেলা অডিটোরিয়ামে দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। দৈনিক যুগান্তর দুমকি উপজেলা প্রতিনিধি সহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন মিরাজ, দুমকি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও হাবিবুর রহমান, গন‌অধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির হাওলাদার, পিরতলা বাজার বনিক সমিতির সভাপতি বশির উদ্দিন হাওলাদার। দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান ও প্রেস ক্লাব দুমকি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন প্রমুখ।

ADS Payra UP Election

এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে কেক কাটা হয়।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

 

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »