BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

মোঃ কামাল হোসেন, বিশেষ  প্রতিনিধি :  

 

 

দুমকি ও বাকেরগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পান্ডব – পায়রা নদীর উপর বহুল প্রত্যাশিত নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২.৩০ মিনিটের সময় উপজেলার রাজাখালী বাজার এলাকায় এ ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, ১১১পটুয়াখালী-১  আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এমপি, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন এমপি। দুপুর ২টায় নলুয়া – বাহেরচর ফেরী পার হয়ে মন্ত্রী মহোদয় পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ। সড়ক ও জনপথ পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী  মোঃ জামিল আক্তার লিমন।
২০২১ সালের ৮জুন তৎকালীন সরকার একনেক সভায় ১০২৩.৫০ কোটি টাকা ব্যায়ে বরিশাল (দিনেরারপুল) – লক্ষ্মীপাশা – দুমকি সড়ক এ পান্ডব- পায়রা নদীর উপর ১৩৮০ মিটার নলুয়া – বাহেরচর সেতু প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সেতুর মুল অংশটি ৪২০ মিটার স্টিল টাইড আর্চ এবং ভায়াডাক্ট অংশের ৯৬০ মিটার প্রি-স্ট্রেসড আই গার্ডার। এছাড়া ৩.২৯ কিমি এপ্রোচ সড়ক,  ৫.২০ কিমি সংযোগ সড়ক, ব্রীজ হেলথ মনিটরিং সিস্টেম, টোলপ্লাজা, ওয়ে ব্রীজ সহ নদীরতীর রক্ষাপ্রদ কাজ থাকছে এ প্রকল্পে। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি নির্মান ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে নিশোগ পেয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »