BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালীর দুমকিতে বজ্রপাতে নিহত-১

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

ADS Payra UP Election

পটুয়াখালীর দুমকি উপজেলায় আকস্মিক বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান লেবুখালী ইউনিয়নের লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বাড়ির পশ্চিম পাশে মাঠে থাকা গরু আনতে গেলে হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »