BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের ন্যাক্কারজনক ও অতর্কিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালী কৃষি কলেজ ও পবিপ্রবির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
১৩ মে ২০২৬ তারিখে এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান। বিবৃতিতে উল্লেখ করা হয় যে, গত ১১ মে ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এসময় বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
অধ্যাপক ড. আতিকুর রহমান, ডীন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ; অধ্যাপক ড. আব্দুল মালেক, প্রভোস্ট; ফ্যাসিস্ট সরকার কর্তৃক চাকরীচ্যুত ড. এবিএম সাইফুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ; অধ্যাপক আবুল বাশার খান, প্রক্টর; অধ্যাপক ড. খোকন হোসেন, ডিন, সিএসই অনুষদ; অধ্যাপক ড. আব্দুর রশিদ, সাবেক ডিন, এনএসভিএম অনুষদ; অধ্যাপক ড. স্বপন কুমার ফৌজদার; অধ্যাপক ড. এম এইচ কাউসার; অধ্যাপক ডঃ তন্বী চন্দ এবং কর্মকর্তাবৃন্দের মধ্যে আরিফুর রহমান, প্রধান খামার তত্ত্বাবধায়ক; মোঃ জসিম উদ্দিন, পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ; ড. হাচিব মো: তুষার, পরিচালক, অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স; ড. রাহাত মাহমুদ, ডেপুটি রেজিস্টার; আবু বকর সিদ্দিক, পরিচালক, টিএসসি এবং সাংবাদিক সহ আরও অন্তত ২৫জন আহত হন।
সাবেক ছাত্রনেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান ভিসির প্রত্যক্ষ মদদে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে এই হামলার মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। একইসাথে বিতর্কিত ভিসিকে দ্রুত অপসারণের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়েছে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবৃতিদাতারা হলেন
কৃষিবিদ কামরুজ্জামান জনি, কৃষিবিদ মো: মিজানুর রহমান কৃষিবিদ মাসুদ করিম, কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম,কৃষিবিদ মোঃ শরিফ হোসেন খান,কৃষিবিদ আবু শফিক হক পিন্টু, কৃষিবিদ জিএম জাহাঙ্গীর কবির,কৃষিবিদ পলাশ আমজাদ, কৃষিবিদ এএসএম নিয়াজ মোর্শেদ, কৃষিবিদ আকন্দ এম এস এ আসাদ,কৃষিবিদ আক্তার, কৃষিবিদ সালাউদ্দিন রিয়াজ, কৃষিবিদ সাইদুজ্জামান মানিক,কৃষিবিদ আমীর ফয়সাল, শামসুল হক মো: মিরাজ, মেহেদী হাসান (মহসিন), রাসেল মিয়া, তৌফিক পলাশ, মো: মোস্তাফিজুর রহমান, নোমানুর রশিদ, কৃষিবিদ রওশানা আক্তার রনি, আবু বকর সিদ্দিক, মনিরুল হক জনি, ফজলে রাব্বী, কৃষিবিদ মাহবুব নাহিদ, মেহেদী হাসান লিপু, কৃষিবিদ ড. এইচ এম খায়রুল বাশার, কৃষিবিদ কেএম মুজিবুল আলম,রাসেদুল ইসলাম,
কৃষিবিদ আবদুল্লাহ-আল-বাক্কী, কৃষিবিদ মো: আল আমিন, কৃষিবিদ মো: ইমরান, মু: অনিকুর রহমান
,কৃষিবিদ ইয়াসিন জীবন, কৃষিবিদ মো: মাছুম বিল্লাহ, মো: শামীম হোসেন, মো: মাসুম বিল্লাহ, সাইফুর রহমান পলাশ, আবদুল্লাহ আল মাদানী
,গিয়াস উদ্দিন, জয় ও নাজমুল প্রমুখ।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »