BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পবিপ্রবি‘র গাছ কাটার অভিযোগে ইউপি সদস্য সহ আটক-২

বিশেষ প্রতিনিধি:

 

 

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন জাতের ৪৪টি গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো: বাদল ও পবিপ্রবির  ল্যাব টেকনিশিয়ান  আবু রায়হান নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

 

ADS Payra UP Election

মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা শহরের পীরতলা বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানা নিয়ে যায়।
থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানাযায়, গত সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০তল ভবনের পাশে অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিল ওই এলাকার ইউপি সদস্য সৈয়দ বাদল ও  লাল মিয়ার পুত্র আবু রায়হান নামের ২ যুবক। খবর পেয়ে বিশ্ব বিদ্যালয়ের সহকারি নিরাপত্তা কর্মকর্তা আ: মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় কর্তণকৃত গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-০২/৩মার্চ ২০২৫)।

দুমকি থানার অফিসার  ইনচার্জ মো: জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ধৃত আসামিদের কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »