BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পোশাক নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফ জামিনে মুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোশাক নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফ জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার একটি আদালত তার জামিন মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তার কাছে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে আসামির জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

ADS Payra UP Election

অভিযুক্ত মোস্তফা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার।

বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাকে আটক করে। এরপর মধ্যরাতে অভিযুক্তকে ছাড়ানোর জন্য শাহবাগ থানায় যান একদল ব্যক্তি।

শাহবাগ থানায় দায়ের করা মামলার ভিত্তিতে মোস্তফা আসিফকে গ্রেপ্তার দেখানো হয়।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »