BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা দুমকী উপজেলা ছাত্রদলের

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালী জেলার ‘দুমকীতে ছাত্রদলের নেতা আছে, নেতৃত্ব নেই-পালিত হয়নি কেন্দ্রীয় কর্মসূচী’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে দুমকি উপজেলের ছাত্রদল। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, ও সদস্য সচিব মো. সুমন শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অনলাইন নিউজ পোর্টাল ‘সাউথ বাংলা’-তে সংবাদটি প্রকাশিত হয় এবং ‘দুমকি প্রেসক্লাব’ নামের একটি ফেসবুক আইডি থেকে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ছাত্রদল নেতারা জানান, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে দুমকি উপজেলা ছাত্রদলের কোনো নেতা-কর্মী শহীদ হননি। কেন্দ্র থেকে যেসব এলাকায় শহীদ হয়েছেন, সেসব স্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ ও শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়। সেই বিবেচনায় দুমকির জন্য উক্ত কর্মসূচি প্রযোজ্য ছিল না।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করেছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের প্রতি এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে উপজেলা ছাত্রদল নেতারা প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ পায়রা নিউজকে জানান, বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকারের আমলে কেন্দ্রীয়ছাত্রদলের নির্দেশনা মোতাবেক সকল কর্মকান্ড পরিচালনা করে আসছি আমরা।

এজন্য অনেকবার মামলা হামলা শিকার হতে হয়েছে তবুও আমরা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করিনি।

কিন্তু নিবন্ধন বিহীন একটি অনলাইন পোর্টাল সাউথ বাংলা আমাদেরকে নিয়ে যে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা জানাই।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »