BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বর্তমান সরকার সহযোগিতা করেলে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করাই আমাদের লক্ষ্য : আলতাফ হোসেন চৌধুরী

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

 

 

পটুয়াখালীর দুমকী উপজেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পাঙ্গাশিয়া নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এই প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বর্তমান প্রেক্ষাপট ও নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সরকার একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়। যেহেতু ওনারা আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নন, তাই ওনাদের সাথে মিলেমিশে সহযোগিতা করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে। পাশাপাশি তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও দুমকী উপজেলা বিএনপির সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন ফরাজী এবং দুমকী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব মোঃ সুমন শরীফ এর যৌথ সঞ্চালনায়,
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না) এবং পটুয়াখালী জেলার সাবেক ছাত্রদল নেতা তৌফিক আলী খান কবির।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দিন হাওলাদার এবং সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মতিউর রহমান দিপু। এছাড়াও পটুয়াখালী জেলা ও দুমকী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »