কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
দুমকি উপজেলার লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মরহুম জাহাঙ্গীর স্যারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় নিজ কর্মস্থল লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্র ছাত্রীদের আয়োজনে এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশ্রাফ এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক গাজী সাহজাহান, আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
সহকারী শিক্ষক ইসার সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, লেবুখালী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবু কালাম মুন্সী, সাবেক শিক্ষক আবদুস সালাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, মরহুম জাহাঙ্গীর হোসেন এর সহকার্মী, লেবুখালী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ সারথী দাস প্রমুখ।
স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাও মাসুমবিল্লাহ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
