BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারযোগে নিজ গ্রামে ফিরলেন প্রবাসী আউয়াল মৃধা

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী–সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে ব্যতিক্রমী আলোচনার জন্ম দিয়েছেন প্রবাসী মো. আউয়াল মৃধা।
মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি
মালয়েশিয়া থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে
নিজ বাড়িতে এসে অবতরণ করেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রামবল্লভ গ্রামের মৃধা বাড়ির সামনের খোলা মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য অসীম মেলকারসহ গ্রামবাসী ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন।
প্রবাসী আউয়াল মৃধা ওই গ্রামের মৃত আব্দুল আজিজ মৃধার ছেলে।

নিজ অনুভূতি প্রকাশ করে আউয়াল মৃধা বলেন, “আমার মায়ের স্বপ্ন ও ইচ্ছা ছিল—ছেলে একদিন বড় হবে কিছু করবে। মায়ের সেই স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে আজ হেলিকপ্টার যোগে বাড়িতে ফিরলাম। প্রায় ২২ বছর ধরে আমি মালয়েশিয়ায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। আমরা তিন ভাই-ই বর্তমানে প্রবাসে আছি।
আগামী ১৫ ডিসেম্বর আমাদের বাড়িতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দ্রুত দেশে আসতে হয়েছে। সকলকে এই মাহফিলে আমন্ত্রণ জানাচ্ছি।”

আউয়াল মৃধার বড় ভাই ওহাব মৃধা বলেন,
“আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছাও নেই। আমাদের বাবার ইচ্ছে ছিল এলাকার মানুষের কল্যাণে কিছু করা। সেই লক্ষ্যেই আমরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। সামনে আরও উন্নয়নমূলক কাজের পরিকল্পনা রয়েছে।”

হেলিকপ্টার নামার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ভিড় করেন দৃশ্যটি দেখার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় থানা পুলিশ, গ্রাম পুলিশ ও গণমাধ্যমকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »