BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি:

 

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন খান (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া এলাকার আছমতিয়া এনতেজিয়া দাখিল মাদ্রাসার সামনের পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর এসআই (নিঃ) কাওসার আহমেদের নেতৃত্বে এএসআই মো. সালাউদ্দিন, এএসআই মো. আরিফ হোসেন ও কনস্টেবল মেহেদী হাসানসহ মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন খানের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মো. শাহিন খান উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মো. ফিরোজ আলম খান ও সালমা বেগম দম্পতির ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, “এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা করেছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -