BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রাম প্রতিনিধি:

‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরের জিয়া স্মৃতি জাদুঘরের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনপিবি নিউজের চট্টগ্রাম জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম মাসুম ও সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ মাহিনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ দীপ্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. সাহেদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রতিনিধি, এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মঈন উদ্দিন এবং চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক এন বোরহান উদ্দিন।

এ ছাড়া চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও সহসভাপতি রাজু আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরা। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ, সমাজ ও সাধারণ মানুষের কথা তুলে ধরতে এনপিবি নিউজ আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সংবাদমাধ্যমটির আগামী দিনের পথচলায় নতুন প্রত্যাশা ও অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -