BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

 মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি:

 

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মির্জাগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (০৮ নভেম্বর) সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহাবুবুর রহমান।

পায়রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোঃ বশির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লা আল মামুন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন নান্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন সিকদার প্রমুখ।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, সাংবাদিক জিয়াউর রহমান।

সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কালব-এর সাবেক ডিরেক্টর ও সভাপতি আব্দুল মান্নান লোটাশ, জনতা কো-অপারেটিভ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ শাহীন মোল্লা এবং সুবিদখালী বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য রোকেয়া মতি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল মৃধাসহ বিভিন্ন সমবায়ীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »