BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়েছে।

রবিবার রাত ১০টার দিকে গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম জানান।

তিনি বলেন, মধ্যবাড্ডার গুদারাঘাট চার নম্বর গলিতে আরও কয়েকজনের সঙ্গে বসে থাকার সময় কামরুল আহসান সাধনকে গুলি করে চলে যায় কয়েকজন।

পরে স্থানীয়রা সাধনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ওই ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যায়, দুজন হেঁটে এসে সাধনকে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ বলছে, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাধন ডিস সংযোগের ব্যবসা করতেন। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -